
সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীামান পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার, যার মধ্যে কুমিল্লার ৫টি আসন রয়েছে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন হচ্ছে।
এদিকে কুমিল্লার যে সকল সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে এগুলো হচ্ছে কুমিল্লা -১, কুমিল্লা -২, কুমিল্লা -৯, কুমিল্লা -১০, কুমিল্লা -১১।
সীমানা পরিবর্তনের মাধ্যমে কুমিল্লার ৫টি আসন যেভাবে সংশোধন করা হয়েছে: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা উপজেলা), কুমিল্লা-২ (হোমনা ও তিতাস উপজেলা), কুমিল্লা-৯ (লালমাই ও লাকসাম উপজেলা), কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা), কুমিল্লা-১১ (সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা)।