মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় অত্যন্ত জরুরি : কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মল্লিকা বিশ্বাসের কবিতা ‘রেখে যাবো’ কৃষিমন্ত্রীকে বট বৃক্ষের চারা উপহার দিলেন কৃষি ব্যক্তিত্ব মতিন সৈকত প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগ : কুমিল্লায় জেলা পরিষদের কর্মসূচি শুরু ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে নিখোঁজ নাটক সাজিয়েছিলেন শিবির নেতা জিসান : কুমিল্লার পুলিশ সুপার মুরাদনগরে ওসির ব্যতিক্রমী উদ্যোগ : মাদক ও অপরাধ রুখতে মসজিদ থেকে সচেতনতার বার্তা  ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মিলনমেলা মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মানবিক হাত, দেবিদ্বারে ক্যানসার আক্রান্তরা পেলো আর্থিক সহায়তা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হলেন উদবাতুল বারী আবু মুরাদনগরে গ্রাম আদালত সক্রিয়ের লক্ষ্যে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত জামায়াত-এনসিপি’র আসনে দায়িত্ব পেলেন বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা এমপি নিমসারে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ দেবিদ্বারে ফসলের মাঠে বজ্রপাত, বাবার সামনেই ছেলের মর্মান্তিক মৃত্যু দেবিদ্বার এসএ সরকারি কলেজ হেলথ ক্লাবের উদ্বোধন মুরাদনগরে স্কুলের টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষার্থীরা গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই পারে স্বল্প খরচ ও সময়ে বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করতে : দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১০ কোটি টাকার মেগা প্রকল্পের নগর ভবন কোথায় হবে ? স্থান নিয়ে জটিলতায় দুই পক্ষের কথা শুনতে কুমিল্লায় এলেন উপসচিব নিমসারে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করলো থ্রি হুইলার চালকরা

মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরী (২০) ধর্ষণের পর অন্তঃসত্তার অভিযোগে হিরন মিয়া নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ছোট কৈজুরী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেজানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে আটক হিরন মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক হিরন মিয়া (৫৫) ছোট কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে এবং ভুক্তভোগী কিশোরীর সম্পর্কে চাচা হন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অসুস্থ বোধ করায় ওই প্রতিবন্ধী কিশোরীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সে দুই মাসের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী অভিযোগ করেন, হিরন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হিরন মিয়াকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!