সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দানবীর ও শিক্ষানুরাগী নানা জুনাব আলীর কবরের পাশে শায়িত হলেন নাতি মেরিন ইঞ্জিনিয়ার ছাব্বির মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে : মোকাম ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে গোলাম সারোয়ার ‘বাবার হত্যাকারীদের বিচার চাই’- দেবিদ্বারে দিনমজুর শফিকুলের শিশুকন্যা সাদিয়া দেবিদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান : তিন ড্রেজার ও তিনশো ফুট পাইপ ধ্বংস কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার ঘটনায় সাত মামলার আসামি তৌহিদ ও তার বড় ভাই তানজির গ্রেপ্তার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কাঠামো ভেঙে দিল কেন্দ্র, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি জমি সংক্রান্ত বিরোধে কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা দেবিদ্বারে মাদক প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স : গভীর রাতে অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড দুর্গাপূজায় সম্প্রীতির দৃষ্টান্ত গড়তে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে ৯ মণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের সহায়তা ফেসবুক ও টিকটকের নেশায় নিখোঁজ হওয়া কুমিল্লা পুলিশ লাইন্স প্রাইমারি স্কুলের চার ছাত্রী হবিগঞ্জে উদ্ধার জীবন রক্ষায় সচেতনতামূলক মহড়া প্রশিক্ষণ নেয়া জরুরী – ইউএনও দেবিদ্বার বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত দেবিদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লা-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের ‎সৌদির রিয়াদ এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু দেবিদ্বারে আইনি গণশুনানি : দরিদ্র ও অসহায়দের বিনা পয়সায় ন্যায়বিচার নিশ্চিত করছে সরকার মুরাদনগরে নারীকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার সিএনজি অটোরিকশাচালক যেভাবে ধর্ষণ ও খুন করলো আজমিনকে কিশোর অপরাধ দমনে কঠোর কুমিল্লা পুলিশ, ৬ষ্ঠ ধাপে এক রাতেই আটক ২৫২

জীবন রক্ষায় সচেতনতামূলক মহড়া প্রশিক্ষণ নেয়া জরুরী – ইউএনও দেবিদ্বার

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে‍ র‍্যালী, আলোতনা সভা ও সচেতনতামূলক জীবনরক্ষাকারী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

 

দিবসটির তাৎপর্য জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে অনুষ্ঠান শুরুতেই দেবিদ্বার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী, স্কাউটস, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

তিনি বলেন, দেবিদ্বারের এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়দের মাঝে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও গৃহভিত্তিক প্রস্তুতি গড়ে তোলার একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে চলমান রাখলে দুর্যোগে ক্ষয়ক্ষতি ও জীবনহানির ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

 

বিশেষ অকিথি হিসেবে বক্তব‍্য রাখেন দেওয়ান মো. জাহাঙ্গীর, জনস্বাস্থ‍্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী অর্জিন চাকমা প্রমূখ। এসময় বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

 

 

আলোচনা শেষে উপজেলা চত্বরে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় একটি সচেতনতামূলক জীবনরক্ষাকারী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাসা-বাড়িতে হঠাৎ আগুন লাগলে বা ভূমিকম্পের শিকার হলে কীভাবে তাৎক্ষণিক আত্মরক্ষা করতে হবে এবং আইওটি বা মোবাইল অ্যাপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগাম সতর্কবার্তা গ্রহণ করা যায়, তা বাস্তবিকভাবে প্রদর্শন করা হয়।

 

আলোচকরা বলেন, যেকোনো দুর্যোগে প্রথম সাড়া দেয় আমাদের পরিবার এবং প্রতিবেশীরা। তাই প্রতিটি ঘর যদি দুর্যোগ সহনশীল ও প্রস্তুত থাকে, তবে জাতীয় পর্যায়ে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। গ্রামীণ এবং প্রান্তিক অঞ্চলের বাড়িগুলো যাতে যেকোনো দুর্যোগের ধকল নিতে পারে, তার জন্য সঠিক পরিকল্পনা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!