শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারের আগুনে কৃষকের বসতঘর ছাই ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয় : হাসনাত আব্দুল্লাহ এমপি দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু দেবিদ্বারে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হয়রানিমূলক পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন দানবীর ও শিক্ষানুরাগী নানা জুনাব আলীর কবরের পাশে শায়িত হলেন নাতি মেরিন ইঞ্জিনিয়ার ছাব্বির মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে : মোকাম ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে গোলাম সারোয়ার ‘বাবার হত্যাকারীদের বিচার চাই’- দেবিদ্বারে দিনমজুর শফিকুলের শিশুকন্যা সাদিয়া দেবিদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান : তিন ড্রেজার ও তিনশো ফুট পাইপ ধ্বংস কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার ঘটনায় সাত মামলার আসামি তৌহিদ ও তার বড় ভাই তানজির গ্রেপ্তার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কাঠামো ভেঙে দিল কেন্দ্র, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি জমি সংক্রান্ত বিরোধে কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা দেবিদ্বারে মাদক প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স : গভীর রাতে অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড দুর্গাপূজায় সম্প্রীতির দৃষ্টান্ত গড়তে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে ৯ মণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের সহায়তা ফেসবুক ও টিকটকের নেশায় নিখোঁজ হওয়া কুমিল্লা পুলিশ লাইন্স প্রাইমারি স্কুলের চার ছাত্রী হবিগঞ্জে উদ্ধার জীবন রক্ষায় সচেতনতামূলক মহড়া প্রশিক্ষণ নেয়া জরুরী – ইউএনও দেবিদ্বার বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত দেবিদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লা-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের ‎সৌদির রিয়াদ এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারের আগুনে কৃষকের বসতঘর ছাই

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসের আগুনে এক কৃষকের বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। আগুনে আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি দুটি ছাগল এবং প্রায় ২০টি হাঁস-মুরগি মারা গেছে। এতে কৃষক মো. হোসেন মিয়ার দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে বসতঘর হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজুলীপাঞ্জার গ্রামের হোসেন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রান্না শেষে চুলার আগুন নেভানো হলেও গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করা হয়নি। এতে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। পরে রাতে অন্য প্রয়োজনে দেশলাই জ্বালানোর পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরের মালামাল ও গবাদিপশু-পাখি রক্ষা করা সম্ভব হয়নি।

আগুনে ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। গোয়ালঘর ও হাঁস-মুরগির খোঁয়াড়ে থাকা একটি গর্ভবতী ছাগলসহ দুটি ছাগল এবং প্রায় ২০টি হাঁস-মুরগি আগুনে মারা যায়। এতে কৃষক পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় সম্পদ হারিয়ে যায়।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে হোসেন মিয়ার বসতঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরের বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পরিবারের ব্যবহারের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। সব মিলিয়ে দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেছি,  ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!