শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারের আগুনে কৃষকের বসতঘর ছাই ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয় : হাসনাত আব্দুল্লাহ এমপি দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু দেবিদ্বারে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হয়রানিমূলক পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন দানবীর ও শিক্ষানুরাগী নানা জুনাব আলীর কবরের পাশে শায়িত হলেন নাতি মেরিন ইঞ্জিনিয়ার ছাব্বির মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে : মোকাম ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে গোলাম সারোয়ার ‘বাবার হত্যাকারীদের বিচার চাই’- দেবিদ্বারে দিনমজুর শফিকুলের শিশুকন্যা সাদিয়া দেবিদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান : তিন ড্রেজার ও তিনশো ফুট পাইপ ধ্বংস কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার ঘটনায় সাত মামলার আসামি তৌহিদ ও তার বড় ভাই তানজির গ্রেপ্তার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কাঠামো ভেঙে দিল কেন্দ্র, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি জমি সংক্রান্ত বিরোধে কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা দেবিদ্বারে মাদক প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স : গভীর রাতে অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড দুর্গাপূজায় সম্প্রীতির দৃষ্টান্ত গড়তে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে ৯ মণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের সহায়তা ফেসবুক ও টিকটকের নেশায় নিখোঁজ হওয়া কুমিল্লা পুলিশ লাইন্স প্রাইমারি স্কুলের চার ছাত্রী হবিগঞ্জে উদ্ধার জীবন রক্ষায় সচেতনতামূলক মহড়া প্রশিক্ষণ নেয়া জরুরী – ইউএনও দেবিদ্বার বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত দেবিদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লা-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের ‎সৌদির রিয়াদ এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয় : হাসনাত আব্দুল্লাহ এমপি

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ দেখা হয়েছে

“আপনারা দেখে থাকবেন বর্তমান সরকারের দলে থাকা কেউ কোন অপরাধ করলে তাকে দল থেকে পদত্যাগ করিয়ে তা শেষ করা হয়। ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয়। পদত্যাগ হলো বর্তমান সরকারের একটি সর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি।”

 

কুমিল্লার দেবিদ্বারে সোমবার (১৯ অক্টোবর) মধ্যেরাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে, এলাহাবাদ গনমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

 

এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আরও বলেন, মাদক দমনের কাজ হচ্ছে পুলিশের এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণের জন্য নিজেই অস্র হাতে মাঠে নামতে বাধ্য হয়, তার মানে বুঝা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাকেও পদত্যাগ করা উচিত। পুলিশ সচেষ্ট থাকলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সচেষ্ট থাকলে আজকে ইশরাক ভাইকে অস্রহাতে রাস্তায় নামতে হতো না। যেটা হয়েছে তা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ভার ইশরাক ভাইয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

 

আমরা দেখেছি প্রতিমন্ত্রীর পিছনে পাভেল নামের একজন লাইসেন্স বিহীন অস্রহাতে দাঁড়িয়েছিল, ওনার বিচারটা কি হবে? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা আর কিবা আশা করতে পারি। রাড্ডায় হাসপাতাল ভাংচুরের মতো ফৌজদারি অপরাধের ঘটনায় আমরা দেখেছি পদত্যাগ করিয়ে শেষ হয়ে গেছে। তাহলে মন্ত্রী খুন করলে তাকে পদত্যাগ করলেই কি সব শেষ হয়ে যাবে? সাধারণ মানুষের বেলায় কি শুধু আইন প্রয়োগ হয়?

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একই সমাজে একসাথে বাস করি। আমাদের সামাজিক সম্প্রিতীর সম্পর্ক অটুট রাখতে হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করুন। চব্বিশের ৫ আগষ্টের পর আপনাদের মন্দির আমাদের ভাইয়েরা পাহারা দিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করুন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় আমার।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকসানা, জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চক্রবর্তী, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় এছাড়াও এনসিপি ও এর অংগসংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে এমপি হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে মন্ডপগুলোতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!