শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারের আগুনে কৃষকের বসতঘর ছাই ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয় : হাসনাত আব্দুল্লাহ এমপি দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু দেবিদ্বারে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হয়রানিমূলক পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন দানবীর ও শিক্ষানুরাগী নানা জুনাব আলীর কবরের পাশে শায়িত হলেন নাতি মেরিন ইঞ্জিনিয়ার ছাব্বির মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে : মোকাম ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে গোলাম সারোয়ার ‘বাবার হত্যাকারীদের বিচার চাই’- দেবিদ্বারে দিনমজুর শফিকুলের শিশুকন্যা সাদিয়া দেবিদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান : তিন ড্রেজার ও তিনশো ফুট পাইপ ধ্বংস কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার ঘটনায় সাত মামলার আসামি তৌহিদ ও তার বড় ভাই তানজির গ্রেপ্তার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কাঠামো ভেঙে দিল কেন্দ্র, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি জমি সংক্রান্ত বিরোধে কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা দেবিদ্বারে মাদক প্রতিরোধে প্রশাসনের জিরো টলারেন্স : গভীর রাতে অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড দুর্গাপূজায় সম্প্রীতির দৃষ্টান্ত গড়তে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে ৯ মণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের সহায়তা ফেসবুক ও টিকটকের নেশায় নিখোঁজ হওয়া কুমিল্লা পুলিশ লাইন্স প্রাইমারি স্কুলের চার ছাত্রী হবিগঞ্জে উদ্ধার জীবন রক্ষায় সচেতনতামূলক মহড়া প্রশিক্ষণ নেয়া জরুরী – ইউএনও দেবিদ্বার বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত দেবিদ্বারে দিনমজুর হত্যা মামলায় দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লা-সিলেট সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের ‎সৌদির রিয়াদ এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দেবিদ্বারে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হয়রানিমূলক পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং হয়রানিমূলক পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাঁদের অভিযোগ, হামলার বিচার না পেয়ে উল্টো পুলিশি হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাতে হয়েছে পরিবারটিকে। সেই আতঙ্কের মধ্যেই অসুস্থ হয়ে মারা গেছেন পরিবারের গৃহকর্তা আব্দুল আজিজের স্ত্রী হাসনা বেগম (৫৬)।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এসব অভিযোগ তুলে দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের মামলায় পুলিশি হয়রানি ও সন্তানদের গ্রেপ্তার আতঙ্কে তাঁর স্ত্রী হাসনা বেগম (৫৬) অসুস্থ হয়ে পড়েন। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে তিন দিন চিকিৎসার পর গত ৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়। তিনি এ ঘটনায় বিচার দাবি করে বলেন, প্রতিপক্ষের প্রভাবের কারণে তাঁদের মামলা নেওয়া হয়নি।

আব্দুল আজিজের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে দেবিদ্বার পৌরসভার ভোষণা গ্রামে তাঁর বাড়িতে নবী নেওয়াজের নেতৃত্বে ৫০-৬০ জন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে তাঁর ছেলে আক্তার হোসেনসহ পরিবারের সদস্যরা আহত হন।

আহত আক্তার হোসেনের স্ত্রী শাহিনা বেগম অভিযোগ করেন, হামলায় তাঁর স্বামীর দাঁত ভেঙে দেওয়া হয় এবং পায়ে গুরুতর জখমের কারণে ৩৮টি সেলাই দিতে হয়েছে। অর্থাভাবে স্বামীর চিকিৎসা করাতে না পারায় পরিবারটি চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।

মানববন্ধনে কাজী লোকমান, মো. আউয়াল খাঁন, মো. শাহজালাল, মো. জাহাঙ্গীর আলম, কামরুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাদীপক্ষের লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত জামিন দিলে পুলিশের কিছু করার নেই। এজাহারে দাঁত ভাঙা বা অন্য গুরুতর জখমের তথ্য বাদ পড়ে থাকলে তদন্তে তা যুক্ত করা যাবে।

মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়াও স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!