মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি নেতা রেজাউলের অভিযোগহীন মুক্তি, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জল্পনা মুরাদনগরে তিন সন্তানের জননীর আত্মহত্যা দেবিদ্বারে হত‍্যা মামলায় ইউপি চেয়ারম‍্যান গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মামা-ভাগ্নের ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের প্রশিক্ষণে অংশ নিল অর্ধশতাধিক চাষি মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু চান্দিনায় গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা করলো ভাড়ায় আনা ধানকাটা শ্রমিকরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা বিএনপি নেতা রেজাউল আটক, চলছে জিজ্ঞাসাবাদ, থানার সামনে অনুসারিদের বিক্ষোভ দাউদকান্দিতে চারশো পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প এলাকার এক নারী আটক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্ন সারথি : ড. মারুফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন দেবিদ্বারে ফ্রী চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক দরিদ্র রোগী নজরুল মেমোরিয়াল একাডেমিতে জুন থেকে শুরু হবে সংগীত প্রশিক্ষণ শেষ হলো জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সাড়ে ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ কুমিল্লায় অপরাধীদের ধরতে র‌্যাবের অভিযান : দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার মুরাদনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার বৃষ্টির পানিতে থৈ থৈ কুমিল্লা নগরীর রাস্তাঘাট কাস্টমস কর্মকর্তার মৃত্যু জানান দিল ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে রাতের কুমিল্লা অনিরাপদ

কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের প্রশিক্ষণে অংশ নিল অর্ধশতাধিক চাষি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে

কুমিল্লায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে চাষিদের নিয়ে দিনব্যাপী ব্র্যাক নার্সারির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৪ মে) দিনব্যাপী কুমিল্লায় ব্র্যাক লার্নিং সেন্টারের মধুবন সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে কুমিল্লার বিভিন্ন উপজেলার ৫০ জনের অধিক চাষি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টার, কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির। প্রশিক্ষণে ব্র্যাক নার্সারি, কুমিল্লার ইনচার্জ সৌরভ শীল ও এসোসিয়েট অফিসার (অ্যাকাউন্টস) মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া কুমিল্লা সদর দক্ষিণের কালিকাপুর গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, প্রশিক্ষণে পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছেন। এসব জেনে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলন পাবেন বলে আশা করছেন।
কুমিল্লা দেবিদ্বারের রাজামেহের গ্রামের সাহিদা বেগম জানান, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণ সময়োপযোগী হয়েছে। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি ভালোভাবে জানতে পেরেছেন। পাশাপাশি হাইব্রিড জাত নিয়ে তাঁর আগের কিছু ভুল ধারণা ছিল, এটি দূর হয়েছে।

 

আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী চাষিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!