মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি নেতা রেজাউলের অভিযোগহীন মুক্তি, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জল্পনা মুরাদনগরে তিন সন্তানের জননীর আত্মহত্যা দেবিদ্বারে হত‍্যা মামলায় ইউপি চেয়ারম‍্যান গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মামা-ভাগ্নের ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের প্রশিক্ষণে অংশ নিল অর্ধশতাধিক চাষি মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু চান্দিনায় গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা করলো ভাড়ায় আনা ধানকাটা শ্রমিকরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা বিএনপি নেতা রেজাউল আটক, চলছে জিজ্ঞাসাবাদ, থানার সামনে অনুসারিদের বিক্ষোভ দাউদকান্দিতে চারশো পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প এলাকার এক নারী আটক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্ন সারথি : ড. মারুফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন দেবিদ্বারে ফ্রী চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক দরিদ্র রোগী নজরুল মেমোরিয়াল একাডেমিতে জুন থেকে শুরু হবে সংগীত প্রশিক্ষণ শেষ হলো জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সাড়ে ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ কুমিল্লায় অপরাধীদের ধরতে র‌্যাবের অভিযান : দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার মুরাদনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার বৃষ্টির পানিতে থৈ থৈ কুমিল্লা নগরীর রাস্তাঘাট কাস্টমস কর্মকর্তার মৃত্যু জানান দিল ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে রাতের কুমিল্লা অনিরাপদ

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!