মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি নেতা রেজাউলের অভিযোগহীন মুক্তি, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জল্পনা মুরাদনগরে তিন সন্তানের জননীর আত্মহত্যা দেবিদ্বারে হত‍্যা মামলায় ইউপি চেয়ারম‍্যান গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মামা-ভাগ্নের ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের প্রশিক্ষণে অংশ নিল অর্ধশতাধিক চাষি মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু চান্দিনায় গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা করলো ভাড়ায় আনা ধানকাটা শ্রমিকরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা বিএনপি নেতা রেজাউল আটক, চলছে জিজ্ঞাসাবাদ, থানার সামনে অনুসারিদের বিক্ষোভ দাউদকান্দিতে চারশো পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প এলাকার এক নারী আটক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্ন সারথি : ড. মারুফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন দেবিদ্বারে ফ্রী চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক দরিদ্র রোগী নজরুল মেমোরিয়াল একাডেমিতে জুন থেকে শুরু হবে সংগীত প্রশিক্ষণ শেষ হলো জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সাড়ে ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ কুমিল্লায় অপরাধীদের ধরতে র‌্যাবের অভিযান : দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার মুরাদনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার বৃষ্টির পানিতে থৈ থৈ কুমিল্লা নগরীর রাস্তাঘাট কাস্টমস কর্মকর্তার মৃত্যু জানান দিল ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে রাতের কুমিল্লা অনিরাপদ

দাউদকান্দিতে চারশো পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প এলাকার এক নারী আটক

মোহাম্মদ আলী শাহিন, স্টাফ রিপোর্টার (কুমিল্লা) দাউদকান্দি
  • আপডেট টাইম শনিবার, ২ মে, ২০২৬
  • ২২ দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে চারশো পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে চারশো পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

আটক নারী ফাতেমা (৫০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশীকালে একটি যাত্রীবাহীবাসে তল্লাশীর সময় এক নারী শিশুসহ বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। তখন নারী পুলিশের সহযোগীতায় তাকে আটক করা হয়।

পরে নারী পুলিশ তার দেহে তল্লাশী চালিয়ে সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারীর নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!