মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি নেতা রেজাউলের অভিযোগহীন মুক্তি, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জল্পনা মুরাদনগরে তিন সন্তানের জননীর আত্মহত্যা দেবিদ্বারে হত‍্যা মামলায় ইউপি চেয়ারম‍্যান গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় মামা-ভাগ্নের ঝগড়া থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক কুমিল্লায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের প্রশিক্ষণে অংশ নিল অর্ধশতাধিক চাষি মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু চান্দিনায় গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা করলো ভাড়ায় আনা ধানকাটা শ্রমিকরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা বিএনপি নেতা রেজাউল আটক, চলছে জিজ্ঞাসাবাদ, থানার সামনে অনুসারিদের বিক্ষোভ দাউদকান্দিতে চারশো পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প এলাকার এক নারী আটক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্ন সারথি : ড. মারুফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন দেবিদ্বারে ফ্রী চিকিৎসাসেবা পেলো সহস্রাধিক দরিদ্র রোগী নজরুল মেমোরিয়াল একাডেমিতে জুন থেকে শুরু হবে সংগীত প্রশিক্ষণ শেষ হলো জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স কুমিল্লা সদরের সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে সাড়ে ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ কুমিল্লায় অপরাধীদের ধরতে র‌্যাবের অভিযান : দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার মুরাদনগরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার বৃষ্টির পানিতে থৈ থৈ কুমিল্লা নগরীর রাস্তাঘাট কাস্টমস কর্মকর্তার মৃত্যু জানান দিল ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে রাতের কুমিল্লা অনিরাপদ

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭ দেখা হয়েছে

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সত্য প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক শক্তি। কিন্তু বাস্তবতায় দেশের অধিকাংশ জেলাতেই সাংবাদিকরা এখনো নানারকম চাপ, হুমকি, মামলা, হয়রানি ও অনিরাপদ কর্মপরিবেশের মধ্যে দায়িত্ব পালন করছেন। তাই দিবস পালনের মাধ্যমে কিংবা সভা-সেমিনার ও নানা আয়োজনে গলা ফাটিয়ে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেই হবে না, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের অধিকার এবং তথ্যপ্রাপ্তির নিশ্চয়তাও সমানভাবে জরুরি এটি নিশ্চিত করতে হবে। একটি সত্যিকারের গণমাধ্যমকেন্দ্রিক মুক্ত সমাজ গড়তে হলে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ তৈরি করা, আইনগত সুরক্ষা নিশ্চিত করা এবং পেশাগত নীতিনিষ্ঠা বজায় রাখার কার্যকর নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

 

রোববার (৩ মে) কুমিল্লা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত ৯ সাংবাদিককে অনুসন্ধানী, অপরাধ, পরিবেশ, শিল্প, সমস্যা-সম্ভাবনা বিষয়ক সংবাদ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

 

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসাইন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি মীর শাহআলম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক শিরোনামের বার্তা সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক প্রথম আলো কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গোমেতি পত্রিকার প্রকাশক মোবারক হোসেন, দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আকতারুজ্জামান, দৈনিক আমার দেশ দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার জহিরুল হক বাবু। জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুর রহমান তরুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে গত বছর পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় দৈনিক কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আকতারুজ্জামান, দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম এ হাসান, সময় টিভির জেলা রিপোর্টার মো. ইসতিয়াক আহমেদ, এশিয়া পোস্ট কুমিল্লা জেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ, দৈনিক কুমিল্লার জমিনের চীফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!