
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. অপু খান চৌধুরীকে সভাপতি এবং রেজাউল হক শাকিলকে সাধারণ সম্পাদক ও মো. মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
৯ সদস্যবিশিষ্ট এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলীম খান ও সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি: মোঃ ইউনুস মিয়া (দৈনিক বাংলার আলোড়ন)যুগ্ম সাধারণ সম্পাদক: আতিকুল ইসলাম রাজু (প্রতিসময়) প্রচার সম্পাদক: মোঃ জাকির হোসেন (বাংলা ট্রিবিউন) মহিলা বিষয়ক সম্পাদক: শিরীন আক্তার (দৈনিক সমাচার)কার্যনির্বাহী সদস্য: মোঃ শাহজাহান (অনুসন্ধান নিউজ) ও হাবিবুর রহমান মেয়াজী।
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. তারিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত পত্রে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার মান উন্নয়ন এবং উপজেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় রাখতে তারা কাজ করে যাবেন।