বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ দেখা হয়েছে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন সরাসরি ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার বাসিন্দা জাহিদ (২২)।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে।
এর পরপরই পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি নির্দেশনায় মাঠে নামেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজটি নিবিড়ভাবে পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই চক্রটিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!