শনিবার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল এশিয়ান এসআর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী মেয়াদের জন্য মোহাম্মদ আব্দুল মমিনকে সভাপতি এবং নাসের উদ্দীন ভূঁইয়া কিরনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সমিতির সদ্য বিদায়ী সভাপতি কাজী মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা গোলাম রসুল চেয়ারম্যান, আব্দুল ওহাব ও শহীদ উল্লাহ বাহার।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে বসবাসরত বক্সগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং মেলবন্ধন সুদৃঢ় করতে এই সমিতি অনন্য ভূমিকা পালন করছে। আগামী দিনেও প্রবাসীদেরযেকোনো সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি নিজ এলাকার সার্বিক উন্নয়নে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মোহাম্মদ কামাল, আবুল কালাম আজাদ, আবু তাহের এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খাঁন।
সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হাসান শিমূল ও অর্থ সম্পাদক মজিবুল হক বিগত মেয়াদের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন। এরপর সাংগঠনিক কার্যক্রমের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক শাখাওয়াত শহীদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক ওমর ফারুক, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহাম্মদ, সদস্য জাহাঙ্গীর আলম মজুমদার এবং আজীবন সদস্য হেফাজতের রহমান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করে বক্সগঞ্জের মানুষের কল্যাণে তারা সর্বোচ্চ নিবেদিত থাকবেন।
বার্ষিক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা মণ্ডলী, কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা, আজীবন সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।








