বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ দেখা হয়েছে

মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মা। অসুস্থ শিশুটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নেমেছিলেন ছোটশালঘর বাসস্ট্যান্ডে। কিন্তু বাড়ি ফেরা আর হলো না আট বছরের মিনহার। মায়ের চোখের সামনেই দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল তার। মুহূর্তেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফেরার স্বপ্ন পরিণত হলো এক মর্মান্তিক শোকের ঘটনায়।

সোমবার (২ নভেম্বর) বেলা ২টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মেয়েকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবিদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে মেয়েকে চিকিৎসকের কাছে দেখাতে দেবিদ্বারে যান তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ছোটশালঘর বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন মা-মেয়ে।

গাড়ি থেকে নামার পর মিনহা দৌড়ে সড়ক পার হতে গেলে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। চোখের সামনে মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন মা জুলেখা আক্তার। তার বুকফাটা আহাজারিতে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি দুর্ঘটনায় নিভে গেল আট বছরের এক শিশুর জীবন। চিকিৎসা শেষে মায়ের হাত ধরে বাড়ি ফেরার কথা ছিল মিনহার; অথচ ফিরতে হলো নিথর দেহে। আর সেই সড়কেই পড়ে রইল এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!