বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ‘সঠিক নিয়মে হাত ধুই, সুস্থ ও নিরাপদ থাকি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন দিবসটি পালন করা হয়।

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক, সরকারি- বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিতিতে ওই হাত ধোয়া কার্যক্রম এবং দিবসটির গুরত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী অর্জুন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারমান‍্যান মো. সাইফুল ইসলাম সহিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু খাবারের আগে পড়ে এবং টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললেই ডায়রিয়া, জন্ডিস ও টাইফয়েডের মতো অনেক মারাত্মক পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে কোমলমতি শিশুদের মাঝে এই সচেতনতা তৈরি করা জরুরি।

তিনি আরো বলেন, আজ বিশ্ব হাত ধোয়া দিবস। সামান্য একটু সচেতনতা আর ২০ সেকেন্ড সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস আমাদের রাখতে পারে বড় বড় রোগবালাই থেকে মুক্ত। শুধু আজকের দিনটিই নয়, হাত ধোয়ার এই ভালো অভ্যাসটি হোক আমাদের প্রতিদিনের পথচলা। নিজে হাত ধুই, অন্যকেও উৎসাহিত করি। হাত রাখুন জীবাণুমুক্ত, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন!

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!