বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ দেখা হয়েছে

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন কার্যালয়ের উদ‍্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান‍্যান মো. সাইফুল ইসলাম সহিদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, অধ‍্যাপক লোকমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ‍্য উপ-প্রকৌশল কর্মকর্তা। অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন উদ‍্যোক্তা ও সংগঠক “ আমার গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের সভাপতি সাংবাদিক এ,আর আহমেদ হোসাইন, উদ‍্যোক্তা শিরিন আক্তার, গোলাম রাব্বানী, মো. রমিজ উদ্দিন, মো. আবুল কাসেম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন,
“যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিতে হবে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এই আর্থিক সহায়তা যুবকদের স্বাবলম্বী হতে এবং নতুন ব্যবসা বা খামার সম্প্রসারণে সরাসরি সাহায্য করবে বলে আয়োজকরা দাবী করেন।

 

যুব দিবস উপলক্ষে আগামী ৭ দিন সফল যুবকদের উদ‍্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, সভা সমাবেশ, মাদক বিরোধী র‍্যালী, আলোচনা, সমাবেশসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগও গ্রহণ করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!