বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ দেখা হয়েছে
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে ৪/৫শ গজ  দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া দাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। নিহত শিক্ষার্থী ওই এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে এবং বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি ভারতীয় খাবারের হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয় এবং বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও কলেজ প্রশাসন বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি চালায়। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জলাশয়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে তার মাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়। এরপর থেকে পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর ও অভিযান চালাচ্ছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!