বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ দেখা হয়েছে

মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌতুক, বাল্যবিয়ে, চুরি ও ছিনতাইসহ সামাজিক অপরাধ নির্মূল এবং শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

তিনি বলেছেন, সামাজিক ব্যাধি দূর করতে শুধু প্রশাসনের অভিযান বা আইন প্রয়োগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে দায়িত্ব নিতে হবে। সন্তানদের কর্মকাণ্ডের ওপর অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নবিষয়ক যৌথ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট রাজনীতিক কাজী মাসুদ ও অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্টু।

সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সংকট তুলে ধরেন। ইউএনও মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন কলেজ, উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, ইউনিয়ন পরিষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!