বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ দেখা হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ইউনিয়নভিত্তিক নারী কর্মী নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে একটি উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মনিরুল সাদ রিয়াসনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব, ইউপি সদস্য এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ সড়কসমূহের টেকসই রক্ষণাবেক্ষণ, বনায়ন পরিচর্যা এবং সামাজিক উন্নয়নমূলক কাজের তদারকি করা। এর পাশাপাশি বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলা।
উপজেলা প্রকৌশলী মনিরুল সাদ রিয়াসন জানান, প্রকল্পের নিয়ম অনুযায়ী উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১৫০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। মোট ২৭২ জন আবেদনকারীর মধ্যে থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতে লটারি করা হয়। নির্বাচিত কর্মীরা দৈনিক ৩০০ টাকা হারে পারিশ্রমিক পাবেন, যার মধ্যে ১০০ টাকা করে তাদের নিজস্ব সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা রাখা হবে। ২৫ থেকে ৪৫ বছর বয়সী নির্বাচিত এই কর্মীদের বাড়ি তালিকাভুক্ত সড়কগুলোর দুই কিলোমিটারের মধ্যে, যাতে তারা সহজে কর্মস্থলে যাতায়াত করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং অবকাঠামোর টেকসই উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীদের কর্মসংস্থানের আওতায় আনতেই এই উন্মুক্ত লটারির আয়োজন। এর ফলে গ্রামীণ সড়কগুলোর যেমন নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে, তেমনই সমাজের অবহেলিত নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!