বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলতে হবে : ইউএনও দেবিদ্বার দেবিদ্বারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন : মমিন সভাপতি, কিরন সাধারণ সম্পাদক ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান! কুমিল্লায় এসবিএস গ্রুপের চার সদস্য গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা মহানগর জামায়াতের শীর্ষ দুই নেতা দ্বীন মোহাম্মদ ও মামুনের দলীয় সদস্য পদ বাতিল কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস : পাসের হার কমে ৪৮.০৪%, জিপিএ-৫ মাত্র ১৩১৩, কেউ পাস করেনি ১৫ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে এসপির কড়া হুঁশিয়ারি : কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ৩৫১ কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে নির্মিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দেবিদ্বারে আগুনে পুড়ল ৩ ঘর

এবিএম আতিকুর রহমান বাশার
  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২১ দেখা হয়েছে
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের ‘সরকার বাড়িতে’ এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের দুটি ঘর পুরোপুরি এবং মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ঘরের ভেতর থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ তাদের প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর পরই এলাকাবাসী অত্যন্ত সাহসিকতার সাথে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তাদের আপ্রাণ চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার আমজাজ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। প্রাথমিকভাবে দুই পরিবারের প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনে যান দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর নির্মাণে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!