বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই পড়াশোনা অবস্থায় সন্তানের হাতে স্মার্টফোন নয় : অভিভাবকদের প্রতি সাবেক মেয়র সাক্কুর উদাত্ত আহ্বান দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : কুবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মোস্তাক মিয়া কলেজ ভর্তির ফি’র পর একাদশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’ দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ

এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ দেখা হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে তাঁদের শূন্য পাসের বিষয়ে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া ১৫টি প্রতিষ্ঠান হলো :
কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

চাঁদপুর জেলার শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ এবং মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

ফেনী জেলার সদর উপজেলার বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বিকন মডেল কলেজ।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক মান ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতেও যেসব প্রতিষ্ঠানে শতভাগ ফেলের ঘটনা ঘটেছিল, তাদের শোকজ করা হয়েছিল। নির্ধারিত দিনে অধ্যক্ষদের লিখিত ও মৌখিক বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!