বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই পড়াশোনা অবস্থায় সন্তানের হাতে স্মার্টফোন নয় : অভিভাবকদের প্রতি সাবেক মেয়র সাক্কুর উদাত্ত আহ্বান দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : কুবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মোস্তাক মিয়া কলেজ ভর্তির ফি’র পর একাদশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’ দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ

দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : কুবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মোস্তাক মিয়া

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ দেখা হয়েছে

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেছেন, তরুণ ও যুব সমাজই দেশের মূল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু জ্ঞান অর্জনের পাঠশালা নয়, বরং দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপযুক্ত ক্ষেত্র। দাউদকান্দি, মেঘনা ও তিতাস অঞ্চলের এই মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের সেবায় আত্মনিয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ‘দাউদকান্দি মেঘনা তিতাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শফিক উল্লাহ, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক   অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবিক ফাউন্ডেশন, দাউদকান্দির সভাপতি আসিফ কবির, কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি ছাত্র পরিষদের সাবেক সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের আঞ্চলিক ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক পলি আক্তারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম হানিফ ও প্রমি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং তিন উপজেলার নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!