বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই পড়াশোনা অবস্থায় সন্তানের হাতে স্মার্টফোন নয় : অভিভাবকদের প্রতি সাবেক মেয়র সাক্কুর উদাত্ত আহ্বান দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : কুবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মোস্তাক মিয়া কলেজ ভর্তির ফি’র পর একাদশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’ দেবিদ্বারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারির মাধ্যমে ১৫০ নারীর কর্মসংস্থান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই : ভিডিও ভাইরালের পর অস্ত্রসহ ৪ তরুণ গ্রেপ্তার ঢাবি রোবোটিক্স দলের বাজিমাত : সোলার এক্সপোতে প্রথম কুমিল্লার দেবিদ্বারের জারা ও তার দল নিখোঁজের দুই দিন পর জলাশয়ে মিললো কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ দেবিদ্বারে মাদক কিশোর গ্যাং দমনে কঠোর প্রশাসন, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের তাগিদ ইউএনওর সাংবাদিক নির্যাতনের বিচারহীনতায় বাড়ছে হামলা, ঝুঁকিতে মুক্ত সাংবাদিকতা দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ৮ বছরের মিনহার, সড়কে এক মায়ের স্বপ্নভাঙা আর্তনাদ এইচএসসির ফলাফলে দেবিদ্বারে সেরা দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ, কুমিল্লা বোর্ডে ১৮তম সংকট উত্তরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুব সমাজের অবদান অনস্বীকার্য : ড. খন্দকার মারুফ

কলেজ ভর্তির ফি’র পর একাদশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ দেখা হয়েছে

অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ আগলে দাঁড়াতে না পারে, সেই মানবিক ব্রত নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পাশে দাঁড়িয়েছে কুমিল্লার সুপরিচিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন’। কলেজ ভর্তির ফি ও আনুষঙ্গিক খরচ জোগানোর পর এবার একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সম্পূর্ণ সেটের বই বিতরণ করেছে সংগঠনটি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর চর্থা নবাব বাড়ি চৌমুহনীতে অবস্থিত কুমিল্লা বিজ্ঞান কলেজের শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে  শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।

 

জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালীন আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি, আনুষঙ্গিক খরচ এবং প্রয়োজনীয় বই বিতরণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মানবিক সহায়তার আওতায় কুমিল্লা বিজ্ঞান কলেজের পাঁচজন এবং লালমাই সরকারি কলেজের একজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ ও শিক্ষা উপকরণ লাভ করেন।

 

বৃহস্পতিবার বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞান কলেজ গভর্নিং বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম টিপু, কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান, আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহিদ হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাদিক হোসেন মামুন।

 

কুমিল্লা বিজ্ঞান কলেজের পরিচালক ও অধ্যক্ষ বলেন, অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া সমাজের জন্য একটি বড় ক্ষতি। আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এই সহায়তা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।

 

এদিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার দেশের বাইরে থাকায় অডিও বার্তায় বলেন, কেবল কুমিল্লা নগরীতেই নয়, সংগঠনের এই শিক্ষাবৃত্তি ও মানবিক কার্যক্রমের পরিধি দিন দিন আরও বাড়ছে। বর্তমানে কুমিল্লার বুড়িচং এলাকার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝেও নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন। দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর স্বপ্ন পূরণে আগামীতেও শিক্ষার আলো ছড়াতে এই পথচলা অব্যাহত থাকবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!