বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় দাউদকান্দিতে কৃষকদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সংসদে ইপিজেডের বর্জ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর  সিঙ্গাপুর বিমান বন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফকে ফের হাসপাতালে ভর্তি নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যের কমিটি গঠন, জাবির সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর দাউদকান্দিতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বকেয়া ৩২ লাখ টাকা : দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যার দায়ে কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই পড়াশোনা অবস্থায় সন্তানের হাতে স্মার্টফোন নয় : অভিভাবকদের প্রতি সাবেক মেয়র সাক্কুর উদাত্ত আহ্বান

নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ দেখা হয়েছে
কুমিল্লা নগরীর ব্যস্ততম ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার ( ১৬ নভেম্বর) থেকে দীর্ঘদিনের দখলসংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে জেলা পরিষদ প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম জাকারিয়ার নেতৃত্বে সম্পত্তি উদ্ধার কার্যক্রমের প্রথম দিন বাণিজ্যিক এলাকা শাসনগাছায় অবৈধ দখলদারদের স্থাপনা গুড়িয়ে দিয়ে জেলা পরিষদের জায়গা উদ্ধারে কার্যক্রম শুরু হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম জাকারিয়া জানান, শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মূল্যবান ভূমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। বারবার নোটিশ প্রদান ও সতর্ক করার পরও দখলদাররা জায়গা ছেড়ে না দেওয়ায় অবশেষে উচ্ছেদ ও উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া হাতে নেওয়া হয়।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, সরকারি সম্পত্তি জনগণের আমানত। শাসনগাছার মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রশাসনের পূর্ণ সহায়তায় এই সম্পত্তি উদ্ধারে কাজ শুরু করেছি। দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি জায়গা পুনরুদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা জেলা পরিষদের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!