বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউপি নির্বাচন : প্রথম ধাপের ২১ জানুয়ারির ভোটের তালিকায় কুমিল্লার ৩৫ ইউনিয়ন ‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় দাউদকান্দিতে কৃষকদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সংসদে ইপিজেডের বর্জ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর  সিঙ্গাপুর বিমান বন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফকে ফের হাসপাতালে ভর্তি নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যের কমিটি গঠন, জাবির সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর দাউদকান্দিতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বকেয়া ৩২ লাখ টাকা : দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যার দায়ে কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই

‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ দেখা হয়েছে

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মনিরুল হক চৌধুরীর একটি বক্তব্যের বিষয়বস্তুতে নিজেকে জড়িয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সম্প্রতি কুমিল্লায় একটি অনুষ্ঠানে নাগরিক সংলাপে অংশ নিয়ে এমপি মনিরুল হক চৌধুরীর ‘ভালো মেয়র’ সংক্রান্ত বক্তব্যের জেরে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লা নগর রাজনীতির মাঠ। বিষয়টি টক অব দ্য সিটিতে পরিণত হলেও প্রবীণ রাজনীতিক মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে কুসিক প্রশাসক টিপু গায়ে মেখে জড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে নেটিজনদের তীব্র সমালোচনা শুরু হয়েছে।

গত শনিবার বিকেলে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংলাপে বক্তব্য দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সেখানে তিনি নগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রসঙ্গ টেনে বলেন, কুমিল্লাকে বাঁচাতে দল-মতনির্বিশেষে একজন ভালো ও যোগ্য মেয়র প্রয়োজন। তিনি বক্তব্যে উল্লেখ করেন ‘কুমিল্লার জন্য ফরজ একটি কাজ, সবাই মিলে একটি ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একটা ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব। আমি বলি না উড়ে ভোট দেন, যদি একটি ভালো মেয়র দিতে পারেন তাহলে কুমিল্লা বাঁচবে। আর তা না হলে ধ্বংসের থেকে রক্ষা নাই।’

এমপি মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যের পরদিনই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে টিপু জানান, ‘আমি তো কোনো সংসদ সদস্য বা কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের অধীনস্থ সিটি প্রশাসক নই। বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাঘ বাগডাশকে সঙ্গ দেয় না।’

গণমাধ্যমে সিটি প্রশাসক টিপু আরো বলেন, প্রধানমন্ত্রী তাঁকে এই চেয়ারে বসিয়েছেন এবং প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন। সিটি করপোরেশনের প্রকল্প বা জটিলতা নিরসনে তাঁকে এমপির কাছে যাওয়ার প্রয়োজন নেই, বরং তাঁর নিজস্ব মন্ত্রণালয় ও যোগাযোগের মাধ্যমেই তিনি কাজ করবেন বলে মন্তব্য করেন। এছাড়া জাতীয় নির্বাচনে মনিরুল হক চৌধুরী দলের অন্য এমপিদের মত মনোনয়ন পাননি- তিনি মনোনয়ন চেয়ে এনেছেন, এমন মন্তব্য করে মনির চৌধুরীর মনোনয়ন প্রাপ্তি এবং সেক্ষেত্রে বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াসিনের ত্যাগের বিষয়টিও টিপু তাঁর বক্তব্যে টেনে আনেন।

গত রোববার সিটি প্রশাসক টিপুর বক্তব্যের প্রসঙ্গে এমপি মনিরুল চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। কুমিল্লার মানুষের কল্যাণের জন্য বলেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। আমি বাঘ-বাঘিনীও না, আবার বাগডাশও না, আমি মানুষ। এখন কেউ যদি কিছু বলে, তা মাঠেই দেখা যাবে। কুমিল্লার জন্য যা করার দরকার, আমি তা করছি।’

স্থানীয় এমপি ও কুসিক প্রশাসকের এমন বক্তব্যের ভিডিও যখন ভাইরাল তখনই বিষয়টি নিয়ে নেটদুনিয়া  ও জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বাদানুবাদ এখন ‘টক অব দ্য সিটি’তে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনা চলছে।

নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, এমপি মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে কোনো ব্যক্তি বা বর্তমান প্রশাসকের নাম উল্লেখ করেননি। তিনি ভবিষ্যতের নির্বাচিত মেয়রের গুণাবলি নিয়ে সাধারণ একটি প্রত্যাশার কথা বলেছেন। প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বিষয়টি ব্যক্তিগতভাবে নেওয়া এবং প্রকাশ্যে পাল্টা জবাব দেওয়া রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক সমন্বয়ের পথে অন্তরায় হতে পারে বলে অনেকে মত দিয়েছেন।

মেজবাহ উদ্দিন শাওন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর আইডিতে লিখেছেন- ‘টিপু সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, এমপি সাহেব কি একবারও আপনার নাম উল্লেখ করেছেন? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে, বিষয়টি আপনি অযথাই নিজের ওপর টেনে নিচ্ছেন। চোর যেমন ধরা পড়ার আগেই বলতে থাকে, ‘আমি কলা খাইনি’, আপনার বক্তব্যও অনেকটা তেমনই মনে হচ্ছে। জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে জনগণই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাহলে অযথা কেন বিষয়টি নিজের ওপর নিয়ে এত ব্যাখ্যা দিচ্ছেন? আত্মবিশ্বাস থাকলে জনগণের রায়ের ওপরই ভরসা রাখুন। আরেকটি কথা “আপনি সিলেক্টেড, ইলেক্টেড না” আশা রাখছি সময়ই সব প্রশ্নের উত্তর দেবে।’

অন্যদিকে, ইউসুফ মোল্লা টিপুর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, বর্তমান প্রশাসক দিনরাত পরিশ্রম করে নগরবাসীর সেবা দিচ্ছেন। সিটি করপোরেশন আইন ও রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী সিটি মেয়র বা প্রশাসক স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং এমপির এমন বক্তব্য বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে তাঁরা মনে করছেন।

এদিকে সাম্প্রতিক এই বিতর্কে নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় এমপি <span;>মনিরুল হক চৌধুরীর ‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান আগামী সিটি করপোরেশন নির্বাচনের আগাম বার্তা। তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান প্রশাসনিক ব্যবস্থার চেয়ে একজন জনবান্ধব ও নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বই নগরীর স্থায়ী সমাধান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!