বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় দাউদকান্দিতে কৃষকদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সংসদে ইপিজেডের বর্জ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর  সিঙ্গাপুর বিমান বন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফকে ফের হাসপাতালে ভর্তি নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যের কমিটি গঠন, জাবির সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর দাউদকান্দিতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বকেয়া ৩২ লাখ টাকা : দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যার দায়ে কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল : জেলা পরিষদ প্রশাসক এইচএসটিটিআই’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যের ডাক দিলেন কুমিল্লা সিটির সাবেক মেয়র সাক্কু বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির র‍্যালি ও সমাবেশ কুমিল্লা ইউসুফ হাই স্কুলের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল আর নেই পড়াশোনা অবস্থায় সন্তানের হাতে স্মার্টফোন নয় : অভিভাবকদের প্রতি সাবেক মেয়র সাক্কুর উদাত্ত আহ্বান

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বায়োগ্যাস প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে বায়োগ্যাস কার্যক্রম ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বর্তমান সরকার যুবসমাজের কর্মসংস্থান তৈরি ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হবেন, পরিবারকে স্বাবলম্বী করবেন। এর মধ্য দিয়ে স্বাবলম্বী হবে বাংলাদেশ।
তিনি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে দেশের প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত খেলার মাঠ গড়ে তোলার আশ্বাস দেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!