শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মকোট আদর্শ সমাজকল‍্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শাহজালাল সভাপতি মুছা মোল্লা সম্পাদক নাঙ্গলকোটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২ হাজার ৬শ শিক্ষার্থী দেবিদ্বারে বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নব্বই দশকের নেতাদের ডাক নিখোঁজের ৫ দিন পর সদর দক্ষিণে পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ কুমিল্লা মর্ডান হসপিটালের হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত, ক্যাথল্যাব পরিদর্শনে ঢাকার বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট টিম ইউপি নির্বাচন : প্রথম ধাপের ২১ জানুয়ারির ভোটের তালিকায় কুমিল্লার ৩৫ ইউনিয়ন ‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় দাউদকান্দিতে কৃষকদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সংসদে ইপিজেডের বর্জ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর  সিঙ্গাপুর বিমান বন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফকে ফের হাসপাতালে ভর্তি নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যের কমিটি গঠন, জাবির সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর দাউদকান্দিতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বকেয়া ৩২ লাখ টাকা : দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যার দায়ে কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল

কুমিল্লা মর্ডান হসপিটালের হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত, ক্যাথল্যাব পরিদর্শনে ঢাকার বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট টিম

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ দেখা হয়েছে

শিক্ষা, সংস্কৃতি, খাদি ও মৃৎশিল্পের জেলা কুমিল্লাকে এক সময় বলা হতো ব্যাংক ও ট্যাংকের শহর। সময়ের পরিক্রমায় দেশের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক সফলতা ও প্রসারের পথ ধরে কুমিল্লা এখন হাসপাতালের শহর। তবে আশার কথা, হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিপূর্ণ হৃদরোগের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত যোগ হয়েছে এই কুমিল্লায়।

রাজধানী ঢাকার বাইরের জেলায় হার্টের রোগীর প্রাইমারি পিসিআই চিকিৎসায় আধুনিক ক্যাথল্যাব ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শের বাস্তব গল্পের সাফল্যের জায়গায় স্থান করে নিয়েছে কুমিল্লা মর্ডান হসপিটাল। গত দুই বছরে এই হসপিটালে এক হাজারের বেশি হৃদরোগীর হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) স্থাপনের মাধ্যমে হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কুমিল্লায়।

ঢাকার বাইরের একটি জেলায় হৃদরোগ চিকিৎসাসেবার অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রাইমারি পিসিআই স্থাপনের ক্যাথল্যাব সুবিধা স্বচক্ষে দেখতে কুমিল্লা মডার্ন হসপিটালে পা রাখলেন দেশের অন্যতম কার্ডিওলজিস্টদের বিশেষজ্ঞ টিম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলারের (বিএসসিভি) সভাপতি অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, এনআইসিভিডির একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং বিএসসিভির মহাসচিব ডা. খন্দকার আসাদুজ্জামান কুমিল্লা মর্ডান হসপিটালের কার্ডিও ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন ও প্রাইমারি পিসিআই স্থাপন করা হবে এমন হৃদরোগীদের সঙ্গে কথা বলেন।

এদিন দুপুরে কুমিল্লা মডার্ন হসপিটালের কনফারেন্স রুমে এক হাজার হৃদরোগীর হার্টে রিং স্থাপনের সাফল্য  উদযাপন করা হয়। অনুষ্ঠানের স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালটির চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার।

স্বাগত বক্তব্যে হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান জানান, ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ১৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালের ক্যাথল্যাবে মোট ২ হাজার ৪৭৮টি চিকিৎসাসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৫১টি করোনারি অ্যাঞ্জিওগ্রাম (সিএজি), ৬৫২টি পিসিআই, ২৯৮টি প্রাইমারি পিসিআই, ৮১টি রেসকিউ পিসিআই, ৬৭টি টেম্পোরারি পেসমেকার, ২৫টি পারমানেন্ট পেসমেকার, ৩টি এএসডি ক্লোজার এবং একটি বিপিভি (বেলুন পালমোনারি ভালভুলোপ্লাস্টি) রয়েছে। এ ছাড়া শিশুদের ৪ হাজার ১৮৫টি ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন হয়েছে।
ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান তার বক্তব্যে  হেল্পস্টার চ্যারিটির অর্থায়নে মডার্ন হাসপাতালে অসচ্ছল রোগীদের এখানে চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা.এবিএম খুরশীদ আলম।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত রোগীর ক্ষেত্রে দ্রুত প্রাইমারি পিসিআই সম্পন্ন করা জরুরি। এ ক্ষেত্রে হাসপাতালটির ক্যাথল্যাব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাত্র দুই বছরে এক হাজারের বেশি হৃদরোগীর সফল হার্ট রিং স্থাপন কেবল একটি চিকিৎসাসংক্রান্ত পরিসংখ্যান নয়, বরং কুমিল্লা ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ও মাইলফলক। আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে হৃদরোগ চিকিৎসায় কুমিল্লার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও এ অগ্রযাত্রা শুরু হোক।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!