শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মকোট আদর্শ সমাজকল‍্যাণ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শাহজালাল সভাপতি মুছা মোল্লা সম্পাদক নাঙ্গলকোটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২ হাজার ৬শ শিক্ষার্থী দেবিদ্বারে বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নব্বই দশকের নেতাদের ডাক নিখোঁজের ৫ দিন পর সদর দক্ষিণে পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ কুমিল্লা মর্ডান হসপিটালের হৃদরোগ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত, ক্যাথল্যাব পরিদর্শনে ঢাকার বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট টিম ইউপি নির্বাচন : প্রথম ধাপের ২১ জানুয়ারির ভোটের তালিকায় কুমিল্লার ৩৫ ইউনিয়ন ‘ভালো মেয়র’ খোঁজার আহ্বান এমপি মনির চৌধুরীর, নিজেকে অধীনস্থ নন বলে পাল্টা জবাব কুসিক প্রশাসকের, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় দাউদকান্দিতে কৃষকদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে দেবিদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সংসদে ইপিজেডের বর্জ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর  সিঙ্গাপুর বিমান বন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফকে ফের হাসপাতালে ভর্তি নগরীর স্টেশন রোডে জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে অভিযান বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যের কমিটি গঠন, জাবির সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর দাউদকান্দিতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ বকেয়া ৩২ লাখ টাকা : দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মাকে হত্যার দায়ে কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড ভোগান্তি ও বাড়তি খরচ ছাড়াই প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দিল কুউক এইচএসসিতে শতভাগ ফেল : কুমিল্লা বোর্ডের ১৫ কলেজের অধ্যক্ষকে তলব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন, আহ্বায়ক মিজানুর সদস্য সচিব আতাউল

নিখোঁজের ৫ দিন পর সদর দক্ষিণে পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ দেখা হয়েছে

নিখোঁজের পাঁচ দিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২০ নভেম্বর) জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে সদর দক্ষিণ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রগুলো জানায়, স্থানীয় এক কিশোর গ্যাং লিডার রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।

ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!